Publisher
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার-ইসলামপুর সরকারি কলেজের সংবর্ধনায় ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। আর এই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে।

আজ(২৭ ফেব্রুয়ারি)জামালপুরে ইসলামপুর সরকারি কলেজের হলরুমে তাঁকে দেয় সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বাবা-মায়ের মাধ্যমেই আমাদের পৃথিবীতে আগমন ঘটে ঠিকই কিন্তু শিক্ষকরা সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে দরকার। শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে।

স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নানামূখী উদ্যোগ তুলে ধরে মোঃ ফরিদুল হক খান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগের সাথে আমাদের সবাইকে একাত্ম হতে হবে, ভূমিকা রাখতে হবে।

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, এ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০