Ritesh Beghi
১৬ জানুয়ারী ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা

বেশ সমৃদ্ধ স্কোয়াড নিয়েও চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে তাদের একটি জিতলেই চলবে। এরই মাঝে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজিটির আর্মব্যান্ড পরা নুরুল হাসান সোহানের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। 

বিপিএলের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই অধিনায়ক। এর আগে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবার রংপুরের দায়িত্ব পেলেন লিটন। চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এখন পর্যন্ত রংপুরের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। যদিও গড়টা সুখকর নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন।

অন্যদিকে, ৬ ইনিংসে ৩৩ বল খেলে ৩০ রান করেছেন সোহান। এজন্য তিনি বেশ সমালোচিতও হচ্ছেন। নিজের ব্যাটিংয়ে মনযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন নুরুল হাসান সোহান। লিটনের কাঁধে নেতৃত্বভার দেওয়া নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। এখানেই আমার পূর্ণ নিবেদন থাকবে। তারা যখন নিজে থেকে চেয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এটা (অধিনায়কত্ব) নেওয়া আমার দায়িত্ব। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা লিটন জানান, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। আপনি যদি দেখেন এই মুহূর্তে একটা ম্যাচ জিতলেও আমরা সুপার ফোরে (প্লে অফ) কোয়ালিফাই করব। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপর ম্যাচ বাই ম্যাচ এগোলে ফাইনালে যেতে পারব। এমন না যে আমি যখন দায়িত্ব নিয়েছি যেখান থেকে ফেরার সুযোগ নেই! এখনও অনেক অপশন আছে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে সুযোগ আসবেই।’

সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন বলেও উল্লেখ করেন লিটন, ‘সে আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০