news desk
২০ মার্চ ২০২০, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর অনুমতি না নিয়েই বাল্য বিয়ের পিড়িতে লম্পট, ওসির হস্তক্ষেপে ধরা, কারাদন্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ধুমধাম করে চলছিল বিয়ের প্রস্তুতি, তৈরী ছিল গেইট-প্যান্ডেল, রান্না-বান্না শেষ, বরযাত্রীসহ আমন্ত্রিত মেহমানরা আসার অপেক্ষায়। এরইমধ্যে থানায় খবর যায় কনের বয়স ১৫। খবর পেয়ে ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করে আটক করা হয়েছে বর-কনে ও বরের পিতাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বরকে এক মাসের কারাদন্ড প্রদান করে কনে ও তার মাকে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) রেজা মো: গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্ত বর রজব আলী (২৮) যশোহর জেলার শারশা থানার বহিলাভোতা এলাকার রমজান আলীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকাস্থ শীতলক্ষ্যা নদীরপাড়ে ড্রেজারের মিস্ত্রি। আর কনে আমেনা ভোলা জেলা সদরের কালিকানগর এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে। সে তার মায়ের সাথে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আমিরের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, ১৫ বছরের অপ্রাপ্ত বয়ষ্ক একটি মেয়ের বিয়ে হচ্ছে জানতে পেরে উপ-পরিদর্শক জয়নালসহ ফোর্স পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় বর-কনে এবং বরের বাবা ও কনের মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সে এর আগেও দুইটি বিয়ে করেছে বলে আমরা জানতে পেরেছি এবং তার একটি ছেলে রয়েছে। কিন্তু সে তার দ্বিতীয় স্ত্রীর অনুমতি না নিয়েই একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তৃতীয় বিয়ে করতে যাচ্ছিল।

সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, পূর্বের বিয়ের কথা গোপন রেখে অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা মেয়েকে বিয়ে করার চেষ্টার কারনে বরকে একমাসের কারাদন্ড দেয়া হয়েছে। কনে ও তার মা তাদের ভুল স্বীকার করায় তাদেরকে মুচলোকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আর বরের বাবাকে তার ভুল সুদরানোর জন্য ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০