Ritesh Beghi
১৪ জুন ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকটা হয়েছিল মিরপুরেই। ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান করে ফিরেছিলেন লিটন দাস। এরপর কেটে গেছে ১১ বছর। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন, সেঞ্চুরিও করেছেন একাধিক। কিন্তু মিরপুরের ওয়ানডে ক্রিকেট যেন বারবারই তাকে আটকে রেখেছিল এক অদৃশ্য দেয়ালে।

অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বহু প্রতীক্ষিত ফিফটির দেখা পেয়েছেন লিটন। ইনিংসের এক পর্যায়ে পায়ের পেশিতে টান লেগে ৪৮ রানে মাঠ ছাড়লেও শেষ দিকে আবার ব্যাট হাতে ফেরেন তিনি। ৪৯তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে স্পর্শ করেন অর্ধশতকের মাইলফলক।

শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন এই উইকেটকিপার ব্যাটার। মিরপুরে এটা যেমন লিটনের প্রথম ফিফটি, তেমনি অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম।

শেরেবাংলায় ওয়ানডে ক্রিকেটে লিটনের পরিসংখ্যান ছিল বিস্ময়করভাবে হতাশাজনক। এই ম্যাচের আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ইনিংস খেলেও কোনো ফিফটি করতে পারেননি তিনি। চলতি সিরিজের প্রথম ম্যাচ শেষে ১৭ এর সামান্য বেশি গড়ে করেছিলেন মাত্র ৪৩৯ রান। ছিল চারটি ডাকও।

এমনকি ক্যারিয়ারে প্রায় ৮৫ স্ট্রাইক রেটে ব্যাট করা লিটন মিরপুরে ৭০ স্ট্রাইক রেটও স্পর্শ করতে পারেননি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিফটি পেয়ে লিটন যেন সব সমীকরণই পাল্টে দিয়েছেন। অর্ধশতক করার দিনে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৭৪।

সাম্প্রতিক সময়েও মিরপুরে ব্যাটে আক্ষেপে পুড়েছেন লিটন। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেও ফিফটির দেখা পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অর্ধশতক শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দীর্ঘদিনের এক অপূর্ণতার অবসান।

বাংলাদেশ যখন ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে, তখন তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার দায়িত্ব নেন লিটন। দুজনের ৯২ রানের জুটি দলকে ম্যাচে ফিরিয়ে আনে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে পরে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। তবে স্বস্তির বিষয়, মিরপুরে অধরা ফিফটিটা শেষ পর্যন্ত পেলেন লিটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১০

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১১

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১২

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৩

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৪

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৫

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

১৬

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

১৭

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১৮

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৯

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

২০