ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনা নয়, ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র-অপমান করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব দাবি মেনে নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সত্যিকার অর্থে কোনো আলোচনা চায় না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বাসিরাত। এর বদলে ট্রাম্প ইরানকে নিরস্ত্র এবং অপমান করতে চান।

শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, “ইরানিরা জানে পারমাণবিক ইস্যু শুধুই একটি অজুহাত। কারণ বাস্তবতা হলো এক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং যৌক্তিক সবকিছুই মেনে নিয়েছে ইরান- যারমধ্যে আছে পারমাণবিক কার্যক্রম ব্যাপকভাবে সীমিত ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের বিষয়টি। এমনকি ইরান একটি কাঠামোর আলোকে উচ্চসমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদও সম্পূর্ণভাবে অপসারণও করতে রাজি হয়েছে।”

“ট্রাম্প আলোচনা নিয়ে কোনো কথা বলছেন না। তিনি বলছেন আত্মসমর্পণ নিয়ে— এমন আত্মসমর্পণ যেখানে জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিতে হবে, সামরিক ক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে নির্ভরশীলতার দিকে ফিরে যেতে হবে।”

“যুক্তরাষ্ট্র কোনো আশ্বাস দিতে চায় না। তারা চায় ইরানকে নিরস্ত্র করতে। যার উদ্দেশ্য হলো ইরানকে অপমান ও খণ্ডবিখণ্ড করা।”

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুদিন আগে এক প্রতিবেদনে জানায়, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় তাহলে ইউরেনিয়ামের সব মজুদ অপসারণ করতে হবে, দূরপাল্লার মিসাইল একটি নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনতে হবে, প্রক্সি বাহিনীকে সহায়তার কৌশল পরিবর্তন করতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলোচনা নয়, ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র-অপমান করতে চান ট্রাম্প

আপডেট সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬