Publisher
২১ মে ২০২১, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নাটোর প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রামে ১১ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুর রহিম (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে বড়াইগ্রামের নগর ইউনিয়নের তালশো আল-জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসার শিক্ষক। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই মাদ্রাসায় শিশুটিকে বলাৎকার করে পালিয়ে যান তিনি। পরে শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমকে আটক করে পুলিশ।
পরিবার সুত্রে জানা যায়, করোনার কারণে মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি নিজ বড়িতেই ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক আব্দুর রহিম শিশুটির বাড়িতে এসে কাগজ পত্রাদি নেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যায়। পরে রাতে ৮ টার দিকে মাদ্রাসার কক্ষে বলাৎকার করে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনা খুলে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আটক শিক্ষক আব্দুর রহিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০