news desk
১২ এপ্রিল ২০২০, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের জেলেদের মাঝে চাল বিতরণ

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ৮শ’ ৬ জন তালিকাভুক্ত জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করেন এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক হোসেন মুরাদ।

ইউপি সচিব করিম আহমেদ দিপুর পরিচালনায় চাল বিতরণ পূর্বে আলহাজ মোসাদ্দেক হোসেন মুরাদ বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। এ মাছ রক্ষা করা আমার আপনার সকলের নৈতিক দায়িত্ব। শুধুমাত্র কিছুসংখ্যক অসাধু জেলের জন্যে আমাদের সার্বিক সফলতা ও চেষ্টা বিফলে যেতে পারে না। আগামীদিনে যদি কোনো জেলে আইন অমান্য করে জাটকা নিধন করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু ইলিশকে জাতীয় মাছ ঘোষণা করেছেন। সেই ইলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার বাস্তবমুখী নানা কর্মকান্ড বাস্তবায়ন করছে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে ইলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।

উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাদশা মিয়া, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু মুসা, সদস্য মিন্নত আলী বেপারী, মোঃ মোশারফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, জাফর বকাউল, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত সদস্য তফুরা বেগম, নাছিমা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০