news desk
৩০ এপ্রিল ২০২০, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমিনরহাটে বুড়িমারীতে ব্যবসায়ীর জরিমানা করায় তোপের মুখে এসিল্যান্ড

লালমনিরহাট প্রতিনিধি: লালমিনরহাটের পাটগ্রাম উপজেলায় দোকান খোলা রাখার দায়ের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় ব্যবসায়ীর তোপের মুখে পড়েন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা। এসময় তারা এসিল্যান্ডকে ঘিরে ধরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের বাজারে তিশা ফ্যাশন হাউজে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দোকান খোলা রাখার দায়ে তিশা ফ্যাশন হাউজের মালিক ফরিদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীসহ কয়েকশত স্থানীয় জনতা প্রতিবাদ জানায়। তারা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। এসময় তারা  এসিল্যান্ডের কাছে জানতে চায়, করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জ থেকে বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ও অন্যান্য যানবাহনে মানুষ আসছেন, পণ্য নিতে চালক ও হেল্পাররা আসছেন, সেগুলো কেন বন্ধ করা হচ্ছে না। ব্যবসায়ীরা দোকান খুললে জরিমানা করা হয়, কিন্তু যানবাহনে কেন জরিমানা করা হয় না?
এ ঘটনা জানতে পেরে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ব্যবসায়ীকে জরিমানা করায় পাশের ব্যবসায়ীরা মিলে প্রতিবাদ করেছেন। খবর শুনে সেখানে অতিরক্ত পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই বিষয়টি সমাধান করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা বলেন, বুড়িমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ীরা পাথর বা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০