news desk
২৩ ফেব্রুয়ারী ২০২১, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ১কোটি ৯৭লাখ মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১কোটি ৯৭লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুক্তারপুর এলাকার ৩টি জালের কারখানায় পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২কোটি টাকা।

পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, কারেন্ট জাল তৈরি হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি , তম্নয় ফিসিং নেট ইন্ডাস্ট্রি, ও রানা মুন্সী আয়রন কারখানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কারখানা গুলো বন্ধ থাকায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়েছে। কারখানায় কেউ না থাকায় জাল তৈরিতে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় বাগবাড়ি কবরস্থান সংলগ্ন নদীরপাড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদারের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।

আরাফাত রায়হান সাকিব
মুন্সিগঞ্জ প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০