news desk
২৬ মার্চ ২০২১, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর কাটাখালিতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার মহানগরীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসে আগুন ধরে গেলে ভেতরে থাকা ১১ যাত্রী পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সিএনজির ভেতরে থাকা যাত্রীদের অনেককেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পর আরও ৬ যাত্রী মারা যায়। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন দুইজন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কাটাখালীর কাপাশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, , রাজশাহী থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অন্যদিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীতে সপরিবারে পিকনিকে আসছিলেন। এছাড়া একটি সিএনজি (হিউম্যান হলার) রাজশাহী শহর থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিলো। যাত্রীবাহী পরিবহন এই তিনটি পরিহন ওই এলাকায় পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীদের কোনোকিছু না হলেও যাত্রীবাহী মাইক্রোবাসের সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৩জন মেয়ে, ২জন শিশু ও ১১ জন পুরুষসহ মোট ১৭ জন যাত্রী ছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসের কেউ বের হতে না পারায় ভেতরে থাকা ১১ যাত্রী পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সিএনজির যাত্রীদের উদ্ধার করে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০