Publisher
২৬ জুলাই ২০২১, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্যসহ আটক-৭

বাগমারা( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্য,চোলাইমদ ও জুয়ারীসহ সাত জনকে আটক করেছে পুলিশ। শনিবার ও রবিবার রাতে উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হলেন, রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার এলাকার হাবিবুর রহমানের ছেলে নয়ন আলী (২০) একই এলাকার মৃত মাজেদুর রহমানের ছেলে রাব্বী হোসেন (২৮), এদিকে রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার তাহেরপুর পৌর বাসটার্মিনাল থেকে ২ জন জুয়াড়িকে আটক করে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এই দুই জুয়াড়িরা হলেন, শহিদুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২৫)। তাদের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। শহিদুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং শাহীন আলম একই গ্রামের ভাদু শেখ এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় ছিনতাইকারী ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে রোববার দুপুরে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মচমইল রাজবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তারকৃরা হলেন শ্রাবণী সরদার (২০) এবং আমিনুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মচমইল রাড়বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়ের সময় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের মৃত আব্দুল এর ছেলে আমিনুল ইসলামকে ৬ বোতলমদসহ গ্রেপ্তার করে। পরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিদ্যুৎ সরদারের স্ত্রী শ্রাবণী সরদারের ঘর তল্লাসি করে ১৮ বোতল চোলাইমদ উদ্ধার করে পুলিশ। অপরদিকে উপজেলাা বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে রফিকুল ইসলামকে ওয়ারেন্ট আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০