Publisher
১৮ জানুয়ারী ২০২২, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশেই তৈরি হল কাঠের জিপ, চলবে সৌরবিদ্যুতে

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে দুই ভাই কাঠের জিপ তৈরি করে সাড়া ফেলেছেন দেশে। মাত্র ১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ চালিত এই গাড়ি বানানো হয়েছে। এই দুই ভাইয়ের নাম এনামুল হক বুলবুল ও ইমরানুল হক।

জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে বুলবুল এর আগেও সোলার প্যানেল দিয়ে মোটরবাইক, মিনিবাস বানিয়ে আলোড়ন তৈরি করেছিলেন। এ জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় সেরা তরুণ উদ্ভাবকের পুরস্কার জেতেন তিনি। তাতে উদ্ভুদ্ধ হয়ে এবার ভাই ইমরানুলকে নিয়ে কম খরচে পরিবেশবান্ধব কাঠের জিপ তৈরি করেছেন বুলবুল।

স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহযোগিতায় তৈরি ৪ জন ধারণক্ষমতার এই কাঠের জিপ স্বল্প পরিসরে চলাচল শুরু করেছে। ৪ চাকার গাড়িটিতে সৌরবিদ্যুতের প্যানেল এবং তা চার্জের ব্যবস্থা রয়েছে। প্রতিবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম নান্দনিক ডিজাইনের গাড়িটি।

বুলবুল ও ইমরানুল জানান, তিন মাসের পরিশ্রমে তাদের উদ্ভাবিত এই গাড়ি ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার বেগে চলতে পারে। এই শক্তির পেছনে রয়েছে- ৪৮ ভোল্টের একটি ব্যাটারি, ১২০০ ওয়াটের একটি মোটর।

এ বিষয়ে পাকুন্দিয়ার যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ জানান, এখান থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে বুলবুল ও ইমরানুল অসম্ভবকে সম্ভব করেছেন। সরকারি ঋণ অপ্রতুল হওয়ায় তা দিয়ে এদের এগিয়ে নেয়া সম্ভব নয়। সেজন্য ঋণের পরিমাণ বাড়ানো তাগিদ দেন তিনি।

কাঠের জিপ তৈরির ঘটনায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে বলে মনে করেন পাকুন্দিয়ার ইউএনও রোজলিন শহীদ চৌধুরী। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০