Publisher
২২ জানুয়ারী ২০২২, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদের মধ্যে রয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

সুপারিশে বলা হয়েছে, পদোন্নতির সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি অনুমোদন করেছেন। উল্লেখিত ব্যক্তিদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তা হলেন-পুলিশ সদর দফতরের ডিআইজি আবু হাসান মোহাম্মদ তারিক, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের পরিচালক ড. হাসান উল হায়দার, এসবি প্রধান মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মাহাবুবর রহমান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০