Publisher
২১ ফেব্রুয়ারী ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রদ্ধার ফুলে ভাষা শহীদদের স্মরণ

আজ ২১ ফেব্রুয়ারি, মহান ‘শহীদ দিবস’ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। মাতৃভাষা আন্দোলনের ৭০ বছরও পূরণ হলো এই দিনে।

প্রতিবছরের ন্যায় এবারও যারা প্রাণের বিনিময়ে মাতৃভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করেছেন, তাদের স্মরণ করছে পুরো দেশ। শ্রদ্ধার ফুলে ভরে উঠছে শহীদ বেদি। ভাষা শহীদদের স্মরণে দলমত নির্বিশেষে ফুল হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন মানুষ।

প্রায় সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি…’। শহীদ দিবসে শোকের আবহে অনেকে পরেছেন কালো পোশাক।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দেয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। মধ্যরাতে মানুষের উপস্থিতি না থাকলেও সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে মানুষ।

করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে এবারও কিছু বিধিনিষেধ আরোপ ছিল। আগে থেকে বলা হলেও সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জনের বেশি মানুষও আসছেন। ব্যক্তি পর্যায়েও মানা হচ্ছে না দুই জনের মধ্যে সীমিত থাকার বিধি। করোনা টিকার সনদ দেখার কোনও প্রচেষ্টা দেখা যায়নি। তবে অনেকে মধ্যে সচেতনতা দেখা গেছে, মাস্ক পরে, শারীরিক দূরত্ব বজায় রাখছেন।

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা প্রশাসন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নানা কর্মসূচি পালন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০