Publisher
২৪ মার্চ ২০২৩, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকবাজারে পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ফটোসাংবাদিক মাহমুদ হোসেন অপুকে পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফটোসাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনও সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।’

মাহমুদ হোসেন অপু বলেন, ‘চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় সিভিল পোশাকে এসি যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ গণমাধ্যমকে বলেন, ‘এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০