Publisher
২ ডিসেম্বর ২০২৩, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে আরও বেড়েছে ”গ্রিন ফ্যাক্টরি” সংখ্যা , এখন ২০৪টি

নিজস্ব প্রতিবেদক: দেশে সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ পোশাক খাতের আরও একটি কারখানা এ তালিকায় যুক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা ২০৪টি।

সর্বশেষ এলইইডি বা লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি বা সবুজ শিল্প ইউনিটে যুক্ত হওয়া কারখানাটি হলো— গাজীপুরের ইন্টিগ্রা ড্রেসেস লিমিটেড।

তিনি জানান, ইন্টিগ্রা ড্রেসেসকে ৯৯ স্কোর দিয়ে প্ল্যাটিনাম রেট করেছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এতে বাংলাদেশে লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরির সংখ্যা হয়েছে ২০৪। এর মধ্যে ৭৪টি মর্যাদাপূর্ণ প্ল্যাটিনাম ও ১১৬টি গোল্ড মর্যাদা অর্জন করেছে। আরো ৫০০ কারখানা সার্টিফিকেশনের জন্য পাইপলাইনে রয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশ এখন রয়েছে বিশ্বের কিছু সর্বোচ্চ রেটপ্রাপ্ত লিড সার্টিফাইড কারখানা। বিশ্বব্যাপী শীর্ষ ১০০ সর্বোচ্চ মানের লিড সবুজ কারখানার মধ্যে ৫৪টি বাংলাদেশে রয়েছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী শীর্ষ ১০-এর মধ্যে ৯, এবং ২০-এর মধ্যে ১৮টি লিড প্রত্যয়িত কারখানা রয়েছে বাংলাদেশে।

ফারুক হাসান বলেন, এটি সত্যিই গর্বের বিষয় যে বিশ্বের সর্বোচ্চ স্কোরিং কারখানাটি ১০৪ স্কোর নিয়ে বাংলাদেশে রয়েছে।

২০১১ সালে প্রথম বাংলাদেশের দুটি কারখানাকে ইউএসজিবিসি রেটিং দেয়। এরপর গত এক যুগে ধাপে ধাপে অবস্থান শক্ত হয়েছে। সবচেয়ে বেশি লিড সার্টিফাইড কারখানা হয়েছে গত বছর, ৩০টি। এর মধ্যে ১৫টি কারখানা প্লাটিনাম ও সম পরিমাণ কারখানা গোল্ড মর্যাদা পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০