Publisher
১৩ মে ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, কবে থেকে মাঠে গড়াবে খেলা

অনলাইন ডেস্ক: অচলাবস্থা কাটিয়ে যেন আচমকাই নতুন উদ্যমে শুরু হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের যাত্রা। ভারতের সঙ্গে সামরিক সহিংসতার জেরে বন্ধ হয়ে গিয়েছিল দেশটির সব পর্যায়ের ক্রিকেট। পিএসএল তো বটেই, দেশটির স্থানীয় পর্যায়ের আরও তিন ক্রিকেট আসর বন্ধ ঘোষণা করেছিল পাকিস্তান। 

কিন্তু মঙ্গলবার যেন নতুন জোয়ার শুরু হলো। একইদিনে ঘোষণা এলো পিএসএল পুনরায় মাঠে গড়ানোর। এরপরেই জানানো হলো সাদা বলে দেশটির নতুন ক্রিকেট কোচের নামও। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং কোচ মাইক হেসন এসেছেন ’৯২ এর বিশ্বকাপজয়ীদের হাল ধরতে। এবার গুঞ্জন আছে, বাংলাদেশ সিরিজ নিয়েও।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, আগামী ২৭ তারিখ থেকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যেকার সিরিজ। ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রাথমিক সময় ছিল ২৫ মে। কিন্তু পিএসএল পিছিয়ে যাওয়ার প্রভাব পড়েছে এই সিরিজে।

পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’ 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি সভাপতি মহসিন নাকভি জানান, বিরতির পর শুরু হওয়া পিএসএলের দশম আসরের ফাইনাল হচ্ছে ২৫ মে। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ বনাম পাকিস্তানের সিরিজ পেছানোর কথা। আর সেটাই হতে যাচ্ছে।

এখন পর্যন্ত আনুষ্ঠানিক ষোষণা না এলেও জানা যাচ্ছে, ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত চলবে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সিরিজের প্রথম দুই ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদে। তবে বোর্ডের সূত্রে সামা টিভি জানিয়েছে সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এর আগে গতকালই জানা গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাতে রাজি।

প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০