Ritesh Beghi
১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৈলকুপায় বেণীপুর স্কুলের ১২০ বছরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেণীপুর স্কুলের ১২০ বছর পূর্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ বছরে পদার্পণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বিদ্যালয় কমিটি ও প্রাক্তন ছাত্র চিকিৎসক ডা. এহতেশাম শহীদ-এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অসহায় মানুষজন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের সমস্যা এবং অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণেই চিকিৎসা সেবা পেয়ে আনন্দ প্রকাশ করে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব হোসেন বলেন, বিদ্যালয় কমিটি এবং আমাদের স্কুলের সাবেক ছাত্র ডা. এহতেশাম শহীদ-এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে অসংখ্য শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরেছে।

ডা. এহতেশাম শহীদ বলেন, মানুষের প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার কাজের ভেতর। চিকিৎসা পেশাকে আমি শুধু চাকরি হিসেবে নয়, মানবসেবার মহান ব্রত হিসেবেই গ্রহণ করেছি। প্রিয় এই স্কুলের ১২০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা শুলতা বিশ্বাস জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। বিদ্যালয়ের ১২০ বছরের গৌরবময় যাত্রায় এটি একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।

অষ্টম শ্রেণির ছাত্র জিম জানায়, আমার বাবা একজন কৃষক বড় ডাক্তার দেখাতে তেমন পারি না আমাদের স্কুলেই ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমরা খুব খুশি।

অপর এক ছাত্র মাহবুবুল আলম নাফিস বলেন,
আমার নাকে পলিপাস ও ঘাড়ে ব্যথার সমস্যা রয়েছে। আজকে আমাদের স্কুলের এক বড় ভাই ফ্রি চিকিৎসা দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।

উল্লেখ্য, ডা. এহতেশাম শহীদ বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০