Ritesh Beghi
২৬ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

তিন দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবারও দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়ার্স-ড্রাফটের বদলে নিলাম ফিরছে আসন্ন দ্বাদশ আসর দিয়ে। তার আগে বিপিএল নিয়ে নাটকীয়তার শেষ নেই। শুরুতে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হয়েছে আরেকটি দল নোয়াখালী এক্সপ্রেস।

দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবার নোয়াখালী জেলার দল বিপিএলে অংশ নিতে যাচ্ছে। মালিকানা পেয়েই ক্রিকেটার এবং কোচিং-স্টাফদের শক্তিশালী দল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা। খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ পদে নিয়োগ দিচ্ছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তারা যোগাযোগ করলে ইতিবাচক সাড়া দেন সুজন। ঢাকা পোস্টকে দলটির একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া কোচিং স্টাফে দেখা যেতে পারে তালহা জুবায়েরকেও! যদিও সবকিছু এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে। আগামী শুক্রবার সুজন বিদেশ থেকে দেশে ফিরলেই চূড়ান্ত হবে সবকিছু। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে নোয়াখালী।

আসন্ন আসরে ৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি। প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত

রংপুর রাইডার্স
ঢাকা ক্যাপিটালস
সিলেট টাইটান্স
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস
নোয়াখালী এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০