Ritesh Beghi
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গেম অব থ্রোন্সের’ আদলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে বিশেষ এক ব্যানার।  এতে যে ছবি ও ডায়ালগ বা সংলাপ ব্যবহার করা হয়েছে তা রাজনীতিতে নজিরবিহীন।  এ কারণেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে ঝুলানো ব্যানারটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোন্সের’ কথা। যেখানে একটি নীতিবাক্য ও পরিচিত ডায়ালগ ছিল ‘উইন্টার ইজ কামিং।’

জামায়াত আমিরের ছবি সংবলিত ব্যানার দেখা গেছে চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায়। এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও আগ্রহের জন্ম দিয়েছে ব্যানারটি। তবে এর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতারা।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দেশব্যাপী সফর করছেন ডা. শফিকুরর রহমান। এর ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে যান তিনি।  কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায়, সীতাকুণ্ডে ও চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যও দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমানের এই সফরকে কেন্দ্র করে ‘গেম অব থ্রোন্সের’ জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং লিখে’ তার একটি ছবি সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে।

সেখানে তিনি অগ্রভাগে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ওপরের অংশ লেখা: ‘উইন্টার ইজ কামিং’।  একেবারে নিচে কার্টেসিতে লেখা, ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

ব্যানারের বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় সাংবাদিকদের বলেন, ‘সামাজিক মাধ্যমে কতগুলো ফ্যান পেজ থেকে ছবিগুলো ভাইরাল হয়েছিল। এরপর এগুলো প্রিন্ট করে কেউ ব্যানার আকারে লাগিয়েছে।

এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।  জামায়াত আমিরের ফ্যান বেজ তৈরি হয়েছে। তারা হয়তো ক্রেইজ ব্যক্ত করতে গিয়ে এমন ব্যানার টানিয়েছে।  তবে এ ছবির সেইভাবে কোনো অর্থ নেই।

সামাজিক মাধ্যমে দাদু ফ্যান ক্লাব লিখে সার্চ করলে অনেক পেজ ও গ্রুপ পাওয়া যায়।  সেখানেই এ ধরনের অসংখ্যা ছবি অনলাইনে ঘুরছে।  অনেকে সেগুলো শেয়ার দিচ্ছেন।  কেউ কেউ সমালোচনাও করছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি শুনিনি।  সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। যেহেতু আলোচনা হচ্ছে, তাই খোঁজখবর নেওয়া হচ্ছে।’

‘গেম অব থ্রোন্সের’ শুরুর দৃশ্যেই দর্শকদের এমন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় যেখানে দেখা যায়, শীতের রুক্ষতা ও দ্য ওয়াল-এর ওপার থেকে আসা মহাবিপদের হাতছানি।  এ বিপদের নেপথ্যে আছে রহস্যময় ও ভয়ঙ্কর হোয়াইট ওয়াকারস।

স্টার্ক পরিবারের মূলমন্ত্র ‘উইন্টার ইজ কামিং’ সতর্কবার্তার পাশাপাশি মনে করিয়ে দেয় যে, হাড়কাঁপানো শীতের সময় নর্থ জনপদকে রক্ষা করার গুরুদায়িত্ব এ পরিবারের কাঁধেই।

ওয়েস্টেরসে শীতের আগমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি যেমন হাউস স্টার্কের ক্ষমতা পুনরুদ্ধারের পথ তৈরি করে, তেমনি নাইট কিংয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাও মনে করিয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০