news desk
১৭ এপ্রিল ২০২০, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে ত্রাণের জন্য বিক্ষোভের করা হয়েছে: তথ্যমন্ত্রী

রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে ত্রাণের জন্য বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ   । তথ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ত্রাণের দাবিতে বিক্ষোভ করছে লোকজন। কিন্তু সরকারের নিকট গোয়েন্দা তথ্য আছে, অধিকাংশ বিক্ষোভের পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল। রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে ত্রাণের জন্য বিক্ষোভের আয়োজন করছে একশ্রেণির মহল।

শুক্রবার রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক ইস্যু নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রতিটি দুস্থ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এজন্য ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পুলিশ বাহিনী, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে।

কারো বাড়িতে যদি ত্রাণ না পৌঁছে তাহলে সরকারের হটলাইন খোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, হটলাইনে ফোন করলে সঙ্গেসঙ্গে বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেয়া হবে। এমন সুবিধা বিশ্বের আর কোথাও আছে কিনা তা আমার জানা নেই। শেখ হাসিনা সরকার সেই সুযোগ করে দিয়েছে।

মন্ত্রী বলেন, ত্রাণ নিয়ে যেখানেই দুর্নীতি হচ্ছে, সেখানেই প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এক্ষেত্রে অপরাধী কোন দলের তা বিবেচনা করা হচ্ছে না। এসব ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আর এ ধরনের অনিয়মগুলো বন্ধে কাজ করছে সরকারি প্রশাসন ও পুলিশ বাহিনী।

ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেই এ ধরনের অনিয়ম করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই সকলকে বলবো, অহেতুক সমালোচনা না করে সরকারকে পরামর্শ দিন। এই সংকট থেকে উত্তরণের জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১

তেলের সংকট ও চালের চড়া দামে বিপাকে ক্রেতা

২

ভ্যাট ফাঁকির সন্দেহ: ৭ হাজার রেস্টুরেন্টে এনবিআরের নজরদারি

৩

হাসিনাকে আশ্রয় দিয়ে চাপে ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এক লাখ রিজার্ভ সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ যুক্তরাজ্যের

৬

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠিত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ প্রার্থী নির্বাচিত

৭

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

৮

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

৯

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

১০

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

১১

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

১৪

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১৫

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

১৬

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১৭

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১৮

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২০