news desk
১৮ এপ্রিল ২০২০, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে সরকারী চালসহ ১জন আটক

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। রানা ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, মাত্রাই গুচ্ছ গ্রামের রানার বাড়িতে সরকারি চাল মজুত করা হয়েছে বলে পুলিশ জানতে পারে। খবর পেয়ে রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রানার ঘর থেকে লুকিয়ে রাখা ১৪ বস্তা চাল জব্দ করে। একেকটি বস্তায় ৬০ কেজি করে চাল আছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্ততি চলছে।

উল্লেখ্য, গত ১২ দিনে জয়পুরহাটের আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি চাল মজুদের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে এবং কয়েক টন সরকারী বিভিন্ন প্রকল্পের চাল জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০