news desk
৬ মে ২০২০, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন পরীক্ষার বিপক্ষে থাকা শিক্ষার্থীদের পাশে ছাত্রনেতা “অশ্রু”

নিজস্ব প্রতিবেদকঃ চলমান করোনা মহামারি পরিস্থিতিতে অন্যান্য খাতের মতো স্থবিরতা নেমে এসেছে শিক্ষাখাতেও। অনলাইনে ক্লাস-পরীক্ষা নিয়ে সেটি কিছুটা হলেও পুষিয়ে নেয়ার চেষ্টা চলছে। তবে, এ নিয়ে শুরু থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে পরীক্ষা গ্রহণের ছদ্মাবরণে টাকা হাতিয়ে নিতে এসব করা হচ্ছে এমন অভিযোগ এনে এ সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা। সেই সাথে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলন করার কথা বলেও স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অনেকেই।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস-পরীক্ষা শুরু হবে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই অবস্থায় অনলাইন ক্লাস-পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া কোনোভাবেই বোধগম্য নয় বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, ঢাকা মহানগর উত্তর।

এ বিষয়ে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি, মাহবুবুল ইসলাম অশ্রু জানান, বাংলাদেশ আইন ছাত্র পরিষদ অতীতের মতো সবসময় সাধারণ ছাত্রদের পাশে আছে। করোনাসৃষ্ট দুর্যোগে অনলাইন ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে ছাত্রদের অনীহা থাকায় আমরা চাই ক্লাস, পরীক্ষা এখন না হোক।

তিনি আরো বলেন, “এছাড়া, নতুন সেমিস্টারের কার্যক্রম শুরু ও ভর্তি ফি আদায়সহ যে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে তার খরচ অনেকের পক্ষেই বহন করা এখন সম্ভব নয়। তাই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আমরা “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” কোনোভাবেই তা সমীচীন মনে করেনি বলেই প্রথম থেকে এ সিদ্ধান্ত পুনবিবেচনার দাবি জানিয়ে এসেছি এবং বর্তমানেও সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি আশা রাখতে চাই কতৃপক্ষ ছাত্রদের এই দাবি মেনে নিবে।”

এই বিষয়ে ইউজিসির স্পষ্ট নীতিমালা কিংবা বক্তব্য আসার পর পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এবং সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব বলে জানান বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০