news desk
১০ জুন ২০২০, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুনারুঘাটে তথ্য প্রযুক্তি আইনে দুই সাংবাদিক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সনাতন ধর্ম, সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহিরকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক আবদুর রাজ্জাক রাজু এবং জাহিরকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিগত কিছুদিন আগে সাংবাদিক আবদুল জাহির সনাতন ধর্ম ও সরকারবিরোধী ফেসবুক পোস্ট ও তাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর কমেন্টের উপর ভিত্তি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

ওসি শেখ নাজমুল হক জানান- রাজু এবং জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন, চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার পর তদন্ত সাপেক্ষে তাদেরকে আটক করা হয়। এখনও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে সাংবাদিক গ্রেপ্তারের বিষয়টি জেনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১০

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১১

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১২

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৪

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৬

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৭

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৮

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৯

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

২০