news desk
১০ অক্টোবর ২০২০, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অগ্নিকান্ড ৩ টি দোকান ভূস্মিভূত

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় আগুন লেগে ৩ টি দোকান ভূস্মিভূত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে হাসনাবাদ ঔষধ ফ্যাক্টরীর মোড়ের একটি দো’তলা বিল্ডিং এ ঘটনা ঘটে।খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা জোন-৫ এর ৪ টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।এঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, এসময় বিলিং এ থাকা ওয়েডিং করার সময় আগুনের ফুলকি পাশের দোকানে থাকা তেল, মোবিল ও অকটেনের মধ্যে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এসময় দোকানে থাকা বিপুল পরিমান মোবিল ও অকটেনে বিশাল অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পুড়ে যায় বেশ কয়েকটি সিলেন্ডার গ্যাস ও বিকট বিস্ফোরন হয়। অতিদ্রুত সময়ে সেই আগুন দোকনগুলোর সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে ট্রান্সফরমার বিস্ফোরন হয়ে আগুন আরো বেড়ে যায়। এতে করে ওয়েডিংএর দোকান, হার্ডওয়ার এর দোকান ও তেল-মবিল-অকটেন এর দোকানসহ মোট ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন বাসিন্দা জানান,দোতলা এই বিল্ডিং এর নিচ তলায় কয়েকটি ওয়েডিং, হার্ড ওয়্যার ও অকটেন-মোবিলের দোকান রয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওয়েডিং করার সময় অসতর্কতাবসত এর ফুলকি পাশের দোকানের অকটেন এর মধ্যে পড়ে যায়। প্রথমে সেই তেল-মোবিল ও অকটেনের দোকানে আগুন লাগে। আগুনের তীব্রতা বেড়ে সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের তারে লেগে মুহুর্তেই আগুন ট্রান্সফরমারে লেগে গেলে বিষ্ফোরিত হয়। এতে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়।
আরেক জন প্রত্যক্ষদর্শী জানান,ওয়েডিংয়ের দোকান থেকে আগুনের তীব্রতা বেড়ে উপরের বিদ্যুৎ এর তারে লাগে। এর থেকেই আগুনের সৃষ্টি। আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরনের শব্দও পাওয়া গেছে। তিনি আরো জানান, শব্দ শুনে মনে হলো গ্যাসের সিলেন্ডার বিস্ফোরন হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা সহকারী (ভূমি)কমিশনার কামরুল হাসান সোহেল।

বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, এঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা জোন-৫ এর ৪ টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি।উৎসুক জনতার ভীড়ে অগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। এখনই আগুন লাগার প্রাথমিক কারন ও ক্ষয়-ক্ষতির পরিমান বলা মুসকিল। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০