news desk
২০ অক্টোবর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে দূর্বৃত্তদের হামলার স্বীকার ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি

নিজস্ব প্রতিনিধিঃ  দক্ষিন কেরাণীগঞ্জে ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এমদাদুল হক দাদন সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকার(মক্কা মদিনা হাসপাতাল) একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গত সোমবার রাত বারোটার দিকে দাদন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার নিজ বাসায় ফেরার পথে হাসনাবাদ হাউজিংয়ের জজ মিয়া হোটেলের বিপরিত পার্শ্বে সি এন জি গ্যারেজের সামনে দূর্বৃত্তদের হামলার স্বীকার হন ।

হাসপাতালে থাকা স্থানীয় বাসিন্দা নয়ন জানান, দাদন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার সময় ওত পেতে থাকা ৮-১০ জনের দূর্বৃত্ত হামলা করলে গুরুতর আহত হয়। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে ডাক্তার আমাদের জানান, দাদনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাতের কব্জির উপরের অংশ ও ডান হাতের দুটি আঙ্গুল ভেঙ্গে গেছে। মাথায় ও কোমড়ে ভীষন আঘাত পেয়েছেন। তবে কে বা কাহারা এই হামলা করেছে তা বলতে পারছিনা।
এ বিষয়ে ঢাকা জেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মো. সুরুজ্জামান বলেন ,যে বা যাহারা এ হামলা করেছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবী এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান,হামলার ঘটনায় যদি কেহ থানায় এসে অভিযোগ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০