news desk
১৮ অক্টোবর ২০২০, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশ উপেক্ষিত সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,থানা পুলিশ নির্বিকার 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত কর্তৃক জোরপূর্বক জমি দখলের চেষ্টা হতে বিরত থাকে নালিশি সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ কে উপেক্ষা করে একটি সংঘবদ্ধ ভূমিদস্যু বাহিনী সিদ্ধিরগঞ্জ মৌজার ৪ শতাংশ সম্পত্তি দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার থানায় উপস্থিত থাকার নোটিশ জারি করলেও ভূমিদস্যুদের কাছে থানা পুলিশ নির্বিকার হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে এই প্রভাবশালী ভূমিদস্যুদেরকে রোধ করার যেন  সিদ্ধিরগঞ্জে কেউ নেই।
জানা গেছে,সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়া এলাকার মৃত মাইনুদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ভান্ডারী ৪ শতাংশ সম্পত্তি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে।কিন্তু একই এলাকার ভূমি দস্যু ফজল, আয়নাল হক, আক্তার হোসেন, সোহেল, আল-আমিন ও আমির হোসেন উক্ত জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়।এতে কোনো উপায়ান্তর না পেয়ে আব্দুল মোতালেব ভান্ডারী নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা নং ৪৮৮/ ২০ দায়ের করেন।বিজ্ঞ আদালত শুনানি শেষে কাগজপত্র পর্যালোচনা করে সার্বিক বিবেচনায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা হতে বিরত থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি আদেশ প্রদান করেন।আদেশের কপি সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর সিদ্ধিরগঞ্জ থানার এস.আই ফায়জুর রহমান আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে হাজির হওয়ার নোটিশ জারি করেন। বিবাদীপক্ষ ভূমি দস্যু বাহিনী নোটিশের কপি পেয়ে এবং আদালতে মামলা করার কারণে আরো বেপরোয়া হয়ে ওঠে এবং যেকোন মূল্যে উক্ত জমি দখল করবে বলে হুমকি প্রদান করে।
 এ ব্যাপারে জমির মালিক মামলার বাদী আব্দুল মোতালেব বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমার জমির কাগজপত্র শতভাগ সঠিক হওয়া স্বত্ত্বেও ভূমিদস্যু বিবাদীরা অবৈধভাবে আদালতের নির্দেশ উপেক্ষা করে আমার জমি দখলের পায়তারা চালাচ্ছে। তিনি বলেন,আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক জারীকৃত নোটিশে উল্লেখিত সময়ে সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে ন‍্যায় বিচার প্রার্থনা করব।আশা করি থানা কর্তৃপক্ষ আমাকে একটি সুষ্ঠু ন্যায়ের পক্ষে সমাধান করে দিবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০