Publisher
১০ মে ২০২১, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কদরের রাতে ফিলিস্তিনি মুসল্লির উপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলা

আর্ন্তজাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ড জেরুসালেমের মসজিদুল আকসায় রমজানের পবিত্র কদরের রাতের ইবাদতের জন্য শনিবার রাতে জড়ো হয়েছিলেন প্রায় ৯০ হাজার ফিলিস্তিনি মুসল্লি। কিন্তু ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলা মোকাবেলা করেই রাত কাটলো তাদের।

শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনার পরও কদরের রাত পালনে মসজিদুল আকসায় আসেন বহু ফিলিস্তিনি। ইসরাইলি চেকপোস্টের বাধা সত্ত্বেও তারা ইসলামের তৃতীয় পবিত্রতম এই স্থানে জড়ো হন।

এশা ও তারাবির নামাজের পর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে। এই সময় অনেক মুসল্লিকে গ্রেফতার করা হয়। অপরদিকে হামলায় অন্তত ৯০ জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় চিকিৎসা কর্মীরা।

এছাড়া জেরুসালেমের পুরনো দুর্গ শহরের দামিশক গেটের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও রাবার জড়ানো ধাতব গুলি, টিয়ার গ্যাস ও স্মোক গ্রেনেড নিয়ে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

অল্প কিছু দূরেই শেখ জাররাহ মহল্লায় ইসরাইলি আদালতের ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের আদেশের বিরুদ্ধে প্রতিবাদকারীদের তৈরি শিবিরে তাণ্ডব চালায় ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা।

এর আগে শুক্রবার রাতে ইসরাইলি বাহিনী মসজিদুল আকসাসহ অধিকৃত পূর্ব জেরুসালেমের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত দুই শ’ পাঁচ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সূত্রে জানা যায়।

গত ২৫ এপ্রিল জেরুসালেমের ইসরাইলি ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে তাদের বাড়ি ইসরাইলি নাগরিকদের কাছে হস্তান্তরের আদেশ দেন। এতে করে ১০ শিশুসহ ৪০ ফিলিস্তিনি বাসিন্দা তাদের প্রজন্ম থেকে প্রজন্মের বাস করা ঠিকানা থেকে উচ্ছেদের শঙ্কায় রয়েছেন।

ইসরাইলি আদালতের ওই আদেশের পর থেকেই জেরুসালেমসহ পুরো ফিলিস্তিনে অস্থিরতা বিরাজ করছে।

জেরুসালেমে ইসরাইলের হামলার প্রতিবাদে পশ্চিম তীর ও গাজায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একইসাথে ইসরাইলে নাজারেথ ও জাফাসহ ফিলিস্তিনি অধ্যুষিত বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে মসজিদুল আকসায় ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনায় সমালোচনা ও নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সমাবেশে ভাষণে তিনি ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে বলেন, জেরুসালেমে হামলা সকল মুসলমানের ওপর হামলা এবং সকল মুসলমানের দায়িত্বই জেরুসালেমের সম্মান রক্ষা করা।

এছাড়াও সৌদি আরব, ইরান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিসর জেরুসালেমে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে।

সোমবার ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইলি বাহিনীর পুরো জেরুসালেম দখলের স্মরণে জেরুসালেম দিবস পালন করতে যাচ্ছে ইসরাইল। একই দিনে ইসরাইলি সুপ্রিম কোর্টের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদের আদেশের আপিলে রায় ঘোষণার দিন রয়েছে।

সূত্র : মিডল ইস্ট আই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০