যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না। -শেখ মুজিবুর রহমান
সরকারী কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে। -শেখ মুজিবুর রহমান
এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে, যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খেতে পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না, যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা…
দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যখন তুমি কোন ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে, যখন তুমি কোন বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত। -…
যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত, কেউ তাকে মারতে পারে না। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমার সবচেয়ে বড় শক্তি হলো, আমি আমার দেশের মানুষকে ভালবাসি আর সবচেয়ে বড় দুর্বলতা হলো, আমি তাদেরকে খুব বেশী ভালবাসি। -বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোন দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান