Publisher
৬ জুলাই ২০২১, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় বগুড়ার তিন হাসপাতালে ১৯ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বৈশি^ক মহামারী করোনা ভাইরাস বগুড়াতেও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতালে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (০৫ জুলাই) থেকে মঙ্গলবার (০৬ জুলাই) বেলা ১১টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
৬ জুলাই মঙ্গলবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ জুলাই মঙ্গলবার বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. টিএম নুরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে চিকিৎধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে ।
এ ছাড়া বগুড়া টিএমএসএস রফাতুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- গাইবান্ধা জেলার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবির (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়া শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)। এদের মধ্যে আজাহার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে একই সময়ে ওই তিন হাসপাতালে ১১জন মারা গেছেন। এদের মধ্যে শজিমেকে দুইজন, মোহাম্মদ আলী হাসপাতালে আটজন এবং বাকি একজন টিএমএসএস হাসপাতালে মারা গেছেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পিসিআর ল্যাবে ২৮৮ টি নমুনায় ৬৬ জনের, জিন এক্সপার্ট মেশিনে চারটি নমুনায় তিনজন পজিটিভ এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৫৯টি নমুনায় ৬০ জনের পজিটিভ এসেছে। এছাড়াও ঢাকায় পাঠানো ২১৭ নমুনার ফলাফলে ৯৩ জন পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮ টি নমুনায় ১৬জন করোনা পজিটিভ হন।
গত ২৪ ঘণ্টা ৮১০টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ২৩৮জন। এর মধ্যে সদরের ১৭৭ জন, শেরপুরে ১১জন, দুপচাঁচিয়ায় ৯ জন, গাবতলীতে সাতজন, কাহালুতে সাতজন, সারিয়াকান্দিতে ছয়জন, ধুনটে ছয়জন, আদমদীঘিতে সাতজন, সোনাতলায় তিনজন, শাজাহানপুরে তিনজন এবং শিবগঞ্জে দুইজন আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় এ পর্যন্ত ১৪ হাজার ৯৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৮৩ জন। মৃত্যু ৪৩৭ জন বলে জানান ওই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০