news desk
১৬ অক্টোবর ২০২০, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীন থেকে আসলো অত্যাধুনিক ৭টি বিমান

বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি অত্যাধুনিক ৭টি বিমান দেশে এসে পৌঁছেছে। বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রতি এসব বিমান কেনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বিমান বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অত্যন্ত সচেষ্ট। এরই অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান আনা হয়েছে। ক্রয় চুক্তির আওতায় বিমান বাহিনীর জন্য চীন সরকারের কাছ থেকে এগুলো কেনা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক দিয়ে সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বিমানগুলো চীনের দেহং মাংসি থেকে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে বলে জানানো হয়।

এতে নেতৃত্বে দেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ ছাড়া বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারগণ এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১০

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১২

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৩

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৫

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৭

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৮

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৯

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

২০