Publisher
২০ নভেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমানের বাড়িতে গুলির ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

বলিউডের ভাইজান সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত এবং কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে প্রত্যার্পণের পরপরই বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির একটি আদালতে তোলা হলে বিচারক তাকে ১১ দিনের পুলিশি হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক এই গ্যাংস্টারকে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে তৎপর ছিল পুলিশ।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো- জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড এবং সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকির খুনের ঘটনা। এসব হাইপ্রোফাইল হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর গ্যাংয়ের হাল ধরেন আনমোল। ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে প্রথমে দুবাই এবং পরে কেনিয়া ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

বিনোদন জগতে আতঙ্কের নাম হয়ে ওঠা এই গ্যাংস্টারের বিরুদ্ধে গত বছরের এপ্রিলে সালমান খানের মুম্বাইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে গুলিবর্ষণের অভিযোগও রয়েছে। ওই ঘটনার পর থেকেই তাকে খুঁজছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ও দিল্লি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০