Publisher
১৯ অগাস্ট ২০২৩, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানি বিনিয়োগ সহজ করতে দেশে কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: জাপান থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, গার্মেন্টস, বস্ত্র ও চামড়া, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সমুদ্র অর্থনীতি, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহজ করতে কার্যক্রম শুরু করলো জাপানি প্রতিষ্ঠান এপিএস পার্টনারস কোম্পানি লিমিটেড।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কার্যক্রম আরও তরান্বিত করতে সম্প্রতি বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের যেসব উদ্যোক্তা ও প্রতিষ্ঠান বিনিয়োগ পেতে আগ্রহী তাদের জন্য এক ছাতার নিচে সকল সেবা পাওয়ার প্ল্যাটফর্ম তৈরি হলো। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বাজার গবেষণা, কোম্পানি নিবন্ধন, অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স, লিগ্যাল এবং রিস্ক ম্যানেজমেন্ট সেবা দেবে। উদ্যোক্তা থেকে শুরু করে সব বড় ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ পেতে সহায়তা পাবেন। বাংলাদেশে ব্যসায়িক কার্যক্রম শুরু করার বিষয়ে এপিএস পার্টনারস কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) তাকাইউকি হিউগা বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি বিনিয়োগ সম্ভাবনাময় জায়গা। জাপানি বিনিয়োগ সহজে এ দেশে নিয়ে আসতে আমরা ওয়ান স্টপ সল্যুশন চালু করতে পেরে আনন্দিত। আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানি এবং এপিএস পার্টনারস কোম্পানি লিমিটেড যৌথভাবে সেবা দেওয়ার ফলে বাংলাদেশে জাপানি বিনিয়োগের ক্ষেত্রে বড় একটি বিপ্লব হবে বলে আমি আশাবাদী।

আহসান মঞ্জুর অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মো. রাগিব আহসান বলেন, জাপানের অনেক প্রতিষ্ঠানই সম্ভাবনাময় বাংলাদেশে বিনিয়োগ করতে চান। তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগ করার পথ সহজ হলো। বিনিয়োগকারীরা আমাদের মাধ্যমে স্থানীয় মার্কেট বিশ্লেষণ, সম্ভাবনাময়খাত, লাইসেন্সিং ও লিগ্যাল সাপোর্ট পাবেন। আমরা দুটি প্রতিষ্ঠানই বিশ্বাস করি বাংলাদেশের ব্যবসায়ীরা এই উদ্ভাবনী প্ল্যাটফর্মকে স্বাগত জানাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০