news desk
২ মে ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে কৃষকলীগ নেতা নজরুলের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় বাড়ি দখলের অভিযোগ

বিশেষ প্রতিধিনি : জামালপুরের মেলান্দো উপজেলায় ঘোষেরপাড়া ইউনিয়নের, বীর ঘোষেরপাড়া গ্রামে কৃষকলীগ নেতা নজরুলের বিরুদ্ধে আনিসুর রহমানের বাড়ি হামলা চালিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে।

আনিসুর রহমানের অভিযোগ, কৃষকলীগ নেতা তার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি দখল করে রেখেছে। সেখানে তারা নতুন করে বাড়ি তুলছে বলে প্রতিবেশীদের কাছে জানতে পেরেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার নজরুল বাহিনীর হামলায় আহত হওয়ার পর তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর আর বাড়ি ফিরে যেতে পারে নাই। এলাকায় ফিরত গেলে নজরুল বাহিনী প্রাননাশের হুমকি দিয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার নজরুল বাহিনী তার বাড়ি দখলে নিতে তার বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীর মাথার দুই পাশে গুরুতর জখম ও আনিসকে মারধর করে । সেখান থেকে কোন রকম প্রানে বেঁচে হাসাপাতালে আসেন চিকিৎসা নিতে।তার স্ত্রী লিপি বেগম এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো তিন দিন পার হলেও তিনি কোন ব্যবস্থা নেন নি বলে অভিযোগ করেন তিনি। হাসাপাতাল থাকা স্ত্রী সুস্থ হলেও থানায় অভিযোগ করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিধিনি ঘোষপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, ঘটনা শুনেছি কিন্তু সেখানে যাবো আমার এই ক্ষমতা নেই। যারা হামলা চালিয়েছে তারা অনেক সাংঘাতিক লোক আমি সেখানে গেলে আমার উপর হামলা চালাতে পারে। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে সমস্যা চলে আসছে। আমি দুই পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ৫টি বৈঠক করেছি কিন্তু সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছি। পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়ে তাকে জানালে তিনি বলেন, অহেতুক আমি কারো ঝামেলা জড়াতে পারবো না আপনারা আইনশৃঙ্খলা বা্হিনীর সহায়তা নিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০