Ritesh Beghi
২৭ ডিসেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবস্থান

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের দ্বিতীয় দিনে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনতা শাহবাগ মোড়ে অবস্থিত ‘শহীদ হাদি চত্বরে’ অবস্থান নিয়েছেন।

বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ এবং ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। ওই ঘোষণার ধারাবাহিকতায় শুক্রবার রাতেও শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। সারারাত অবস্থানের পর শনিবার দিনভরও তাদের এই আন্দোলন অব্যাহত থাকে।

অবরোধ চলাকালে বারডেম হাসপাতালের এক পাশ দিয়ে যান চলাচল সচল ছিল। আজ (শনিবার) বিকেল থেকে জাতীয় জাদুঘরের পাশ দিয়ে সীমিত পরিসরে যান চলাচল করতে দেখা যায়।

এর আগে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০