news desk
১৭ অক্টোবর ২০২০, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালাতক আসামী মুন্টু মিয়া গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ধারকী গ্রামের মুক্তার আলীর ছেলে মুন্টু মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

মামলার এজাহার সুত্রে জানা গেছে গত ২০০৬ সালের ২৭ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলার ধারকী প্রামানিক পাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আব্দুল মতিন জয়পুরহাট শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় মুন্টু মিয়াসহ অজ্ঞাত কয়েকজন মিলে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

উপরোক্ত ঘটনায় মতিনের বড় ভাই আলম হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার শুনানি শেষে ২০১৭ সালে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত মুন্টু মিয়াসহ ৭ জনকে মৃত্যুদন্ড ও বাকী ২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহরিয়ার খাঁন জানান, ১৭ অক্টোবর শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা থেকে মুন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় পুলিশ ৮ জন আসামীকে গ্রেফতার করলেও মুন্টু মিয়া দীর্ঘদিন থেকে পলাতক থাকায়  অবশেষে প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০