Publisher
৪ ডিসেম্বর ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তীব্র বিক্ষোভের মুখে ইরানের নৈতিকতা পুলিশকে বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক: হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে মাহসা আমিনীর গ্রেপ্তার ও মৃত্যুর প্রতিবাদে দুই মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভের জেরে নৈতিকতা পুলিশকে ভেঙে দিয়েছে ইরান। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরির বরাত দিয়ে রোববার দেশটির গণমাধ্যমের খবরে বিতর্কিত এই পুলিশ শাখাকে ভেঙে দেওয়ার তথ্য জানানো হয়েছে।

তেহরানে হিজাব না পরার কারণে গত সেপ্টেম্বরের মাঝের দিকে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছর বয়সী মাহসা আমিনী। এর তিন দিন পর পুলিশি জিম্মায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুর্দি বংশোদ্ভূত এই তরুণী। পরে কোমায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই তরুণীর মৃত্যুর পর দেশটিতে হিজাববিরোধী আন্দোলন শুরু হয়; যা বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকার স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, হিজাববিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি বলেছেন, বিচার বিভাগের সাথে নৈতিকতা পুলিশের কোনও সম্পর্ক নেই এবং এই পুলিশকে বিলুপ্ত করা হয়েছে।

তেহরানে ধর্মীয় এক সম্মেলনে একজন অংশগ্রহণকারী ‘কেন নৈতিকতা পুলিশ বাতিল করা হচ্ছে’ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ওই মন্তব্য করেন।

ইরানের নৈতিকতা পুলিশ— যা আনুষ্ঠানিকভাবে গাশত-ই এরশাদ বা ‘গাইডেন্স পেট্রোল’ নামে পরিচিত। দেশটির সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে ‘শালীনতা এবং হিজাবের সংস্কৃতি’ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল পুলিশের এই শাখা।

দেশটির পুলিশের বিশেষ এই শাখা ২০০৬ সালে প্রথমবারের মতো টহল শুরু করেছিল। নারীদের মাথা ঢেকে রাখার আইন পরিবর্তন করা দরকার কিনা সে বিষয়ে সংসদ এবং বিচার বিভাগ— উভয়ই কাজ করছে বলে মনতাজেরির মন্তব্যের একদিন পর নৈতিকতা পুলিশ বিলুপ্তির ঘোষণা এসেছে।

এর আগে, শনিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইরানের প্রজাতন্ত্র ও ইসলামিক ভিত্তি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। তবে সংবিধান বাস্তবায়নের পদ্ধতি নমনীয় করা হতে পারে।

১৯৭৯ সালের বিপ্লবের চার বছর পর ইরানে হিজাব বাধ্যতামূলক করা হয়। ওই বিপ্লবের মাধ্যমে মার্কিন-সমর্থিত তৎকালীন ক্ষমতাসীন সরকারকে উৎখাত এবং ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।

ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

ইউরোপসেরা পিএসজিকে ধসিয়ে দিল লা লিগার দ্বিতীয় বিভাগের দল

মোক্ষম জবাব দিলেন রোনালদোর বাগদত্তা জর্জিনা

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন: সোহেল তাজ

তিন বিভাগে বন্যার পূর্বাভাস

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১০

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

১১

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

১২

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

১৪

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

১৭

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৯

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

২০