Publisher
৩১ অগাস্ট ২০১৯, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এই হামলা: আসাদুজ্জামান মিয়া

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া দাবি করেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, জনগণের মধ্যে ভীতি সঞ্চার ও পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই হামলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। শনিবার (৩১ আগস্ট) এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এলজিআরডি মন্ত্রীর গাড়ি ধানমন্ডির দিকে যাচ্ছিল। সায়েন্সল্যাবে আসার পর মন্ত্রীর গাড়ি সিগন্যালে আটকে যায়। তখন লাইন ছেড়ে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে জানাতে গাড়ি থেকে নামেন মন্ত্রীর বহরের দায়িত্বে থাকা এএসআই শাহাবুদ্দিন। তখনই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। আছাদুজ্জমান মিয়া আরও বলেন, ঘটনার আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর বলা যাবে কী উদ্দেশে, কেন এ হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় মামলা করা হবে। এরা আগে সাইন্সল্যাব মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে ২ জন পুলিশ সদস্য আহত হন। আহত দুই পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন ও কনস্টেবল আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ ডিউটিরত অবস্থায় ছিলেন সাইন্সল্যাব মোড়ে। তথ্যটি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শের আলম। তিনি বলেন, আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। এখন চিকিৎসা চলছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, বোম ডিস্পোজাল ইউনিট, সিটিটিসি ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশের একটি সূত্র জানায়, এলজিআরডি মন্ত্রীকে প্রটোকল দিয়ে আনতে একটি প্রটোকলের গাড়ি যাচ্ছিল। সড়কে যানজট লেগে গেলে প্রটোকলের গাড়ি থেকে ওই পুলিশ সদস্য নেমে যানজট ছাড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক তখন এ হামলা করা হয়। পুলিশ ধারণা করছে, সায়েন্স ল্যাবের ফুটওভার ব্রিজের ওপর থেকে এই হামলার ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, এর আগে গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হাতবোমা হামলা চালানো হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০