Ritesh Beghi
২৬ ডিসেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশ থেকে এসে পৌঁছায়নি, ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

নানা বিতর্ক ও সমালোচনা সঙ্গে করেই আজ (শুক্রবার) পর্দা উঠল বিপিএলের দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে গতকাল চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি।  নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা যোগ দেন দলে। 

এ ছাড়া শুরুর দিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ দোহাই দিয়ে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি।

আজ বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হয়েছে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছে। পরে হয় কোরআন তিলওয়াতও। এরপরে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সবাই। পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই! বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের শুরুতে ট্রফি নিয়েই শুরু হয় খেলা। তবে বিপিএল ক্ষেত্রে দেখা গেল উল্টো। খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা রয়েছে, এখনো  না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিন দেখা যায়নি ট্রফি। যে কারণে ক্যাপ্টেনস ডেও হয়নি গতকাল।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে চলমান ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে ৭টা ৪৫ মিনিটে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের মোকাবিলা করবে।

এবারের বিপিএলে কমেন্ট্রি বক্সে থাকছেন দেশি-বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। সেই প্যানেলে আছেন– ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান এবং রমিজ রাজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০