news desk
২২ এপ্রিল ২০২০, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপণোদিত মামলা, সাংবাদিক সমাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীতে বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক হৃদয় খান ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের সাটিরপাড়া এলাকার আ. বাছেদের পুত্র নুরে আলম নামের একজন বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। দুই সাংবাদিক সম্পর্কে পিতা পুত্র। তবে সাংবাদিক হৃদয় খান ও শফিকুল ইসলামের অভিযোগ, উদ্দেশ্যপণোদিত হয়ে হয়রানি করার জন্যই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ সহ সকল শ্রেণীপেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অনতিবিলম্বে মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হৃদয় খান বলেন, মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন আমি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি (জবফড়ু কযধহ) থেকে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম হিরু এবং এস এম কাইয়ুম এর নাম ব্যবহার করে মানহানীকর স্ট্যাটাস প্রদান করি। কিন্তু আমি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এরকম কোন স্ট্যাটাস দেই নি। সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গত ১৮ এপ্রিল নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেন শিশির চেম্বার ভবনের সম্মেলন কক্ষে পরিচালকদের উপস্থিতিতে প্রতিবাদ সভায় একটি বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভিডিওটিতে চেম্বারের সভাপতি অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার মুহূর্তে সময় স্বল্পতার জন্য সদরের এমপি’র নাম বলতে না পারায় তিনি আমার প্রতি ক্ষুব্ধ হন। এঘটনায় তিনি জেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এসএম কাইয়ুমের সমন্বয়ে তাঁরই আশীর্বাদপুষ্ট কয়েকজন নামধারী শ্রমিক নেতাদের মাধ্যমে আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করিয়েছেন।’ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চেম্বারের সভাপতি।

জানা যায়, চেম্বারের সভাপতির এমন বক্তব্যের ভিত্তিতে নিউজ সময়.কম, নরসিংদী প্রতিদিন.কম, ব্রেকিং নিউজ.কম.বিডি, সময়ের কণ্ঠস্বর, নরসিংদীর অপরাধ কণ্ঠ, নরসিংদীর ই-পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে সাংবাদিক হৃদয় খান ও শফিকুল ইসলামের নিজস্ব কোন বক্তব্য নেই। তারপরও তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদীত হয়ে হয়রানির করার জন্য আইসিটি আইনে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

সালমান খানের পর এবার কুনজরে আমির খান

তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সেই সাহেদ আবারও গ্রেফতার

সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

মেসির বিশ্বকাপ রূপকথার করুণ সমাপ্তি, ফাইনালে ‘ভিলেন’ আর্জেন্টিনা

বাংলাদেশিদের কণ্ঠেও ‘ভামোস, এস্পানিয়া’

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

১০

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

১১

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

১২

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

১৩

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৪

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

১৫

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

১৬

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

১৭

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

১৮

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১৯

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

২০