টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে উপজেলা প্রশাসন সহ সকল সংগঠন।
শুক্রবারের প্রথম প্রহরে পতাকা উত্তোলন, তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও উন্নত মানের খাবার পরিবেশন করার মধ্যে দিয়ে দিন ব্যপি চলে স্বাধীন বাংলাদেশের ৫০ তম মহান স্বাধীনতা দিবস।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
এ ছাড়াও শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সহকারী কমিশনার ভূমি তারিন মাসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোহাদ্দেস আলী, নাগরপুর সরকারি যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজ সহ সকল দপ্তর প্রধানগণ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
১
শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর
২
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী