Ritesh Beghi
২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকাতকে চিনে ফেলায় কুপিয়ে যুবকের হাতের কবজি কর্তন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় ডাকাতির সময় চিনে ফেলায় এক যুবককে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে ডাকাত দলের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায়। এ ঘটনায় আহত যুবকের মা হেনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত যুবকের নাম আকাশ। তিনি উপজেলার উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (২২), আব্দুল বারেকের ছেলে মো. আমির হোসেন, কোবাগা এলাকার আব্দুল আজিজের ছেলে সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার আহাম্মদ আলীর ছেলে মো. ফাহিম (২৩) এবং পেচাইন এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. বাবু দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্নস্থানে ডাকাতি করে আসছে।

গত বুধবার রাতে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় তারা গাড়ির গতিরোধ করে ডাকাতি করছিল। ওই সময় আকাশ তাদের চিনে ফেলেন এবং বিষয়টি এলাকার কয়েকজনকে জানিয়ে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আকাশকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে গত রোববার বিকেলে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একা পেয়ে সবুজের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে। আকাশের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। আহত আকাশ বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০