news desk
২৫ মার্চ ২০২০, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৭ টি গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিদ্ধিরগঞ্জপ্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়ার বৃষ্টিধারা এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টায় অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ৭টি গোডাউনের মালপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে । খবর পেয়ে আদমজী ইপিজেড, ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার ভোরে ফজরের নামাযের পরপরই জালকুড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশে-পাশের লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝুট ব্যবসায়ীদের মালিক সমিতির সভাপতি জুয়েল প্রধান জানান, আগুনের এ ঘটনায় ৭টি জুটের গোডাউনের মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মালিকদেরব্যাপক ক্ষতিহয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো:
১ । শাহ-আলম মালিকানাধীন মেসার্স গাজী ট্রেডার্স,
২। কাজল বাহাদুর মালিকানাধীন মেসার্স ভাইভাই এন্টারপ্রাইজ
৩। মোঃ রাজ্জাক ও সজিব মালিকানাধীন রিসাইকেল
৪। মোঃ সেলিমমালিকানাধীন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স
৫। মোঃ মিন্টু মালিকানাধীন মামা ভাগিনা এন্টারপ্রাইজ
৬। মোঃ রবিন মালিকানাধীন আল ফারাহ এন্টারপ্রাইজ
৭। মোঃ জাহাঙ্গীর মালিকানাধীন অনিক-অন্তর এন্টারপ্রাইজ

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ৭টি ঝুটের গোডাউনেআগুন লেগেছে। ৪টি ফায়ারসার্ভিসের ৮টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ড্যাম্পিংয়ের কাজ করতে সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০