news desk
৭ অক্টোবর ২০২০, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে গৃহকর্তা কর্তৃক ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরী উদ্ধার: আটক ২

মিজানুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে গৃহকর্তা হারুন অর রশিদ কর্তৃক কিশোরী গৃহকর্মী ধর্ষণের ঘটনায় কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার থেকে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আজ বুধবার সকালে হালুয়াঘাটের রণকুঠুরা গ্রামে তার ফুফাতো ভাইয়ের বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার গাছগড়া গ্রামের দিনমজুর হযরত আলীর সাথে তার স্ত্রী লতিফা বেগমের ছাড়াছাড়ি হয়ে যায় বেশ কয়েক বছর আগে। পরে লতিফা ঝিয়ের কাজ করে এবং হযরত বিভিন্ন ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালায়। তাদের কিশোরী মেয়েকে এক আত্মীয়ের মাধ্যমে উপজেলার ঘাইলারা গ্রামের হারুন অর রশিদের (৩৫) বাড়ীতে গৃহকর্মী হিসেবে কাজ করে।
প্রায় তিন মাস পর থেকে রাতের বেলায়  হারুন পাশের কক্ষে প্রবেশ করে কিশোরী গৃহকর্মীকে নানা রকম লোভ দেখিয়ে ধর্ষণ করে। এ ভাবে একাধিকবার তাকে ধর্ষণ করে। একপর্যায়ে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে স্থানীয় দালালদের মধ্যস্থতায় আড়াই লাখ টাকায় আপোষ করে প্রায় এক মাস আগে গৃহকর্মীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই কিশোরী একাধিক বাসায় গৃহকর্মীর কাজ করে।
কিন্তু ধামাচাপা দেওয়া এ ঘটনা ধীরে ধীরে প্রচার হয়ে পড়লে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। এতে বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার দুপুর থেকে থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটকের চেষ্টা চালায়। আজ বুধবার সকালে ভিকটিম কিশোরীকে তার ফুফাতো ভাই জাহিদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে। এবং আশ্রয়দাতা জাহিদুল ও অভিযুক্তের বড় ভাই সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামকে ঘাইলারা নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন মঙ্গলবার নালিতাবাড়ী ছুটে আসেন। পুলিশ জানায়, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য শেরপুর পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত হারুনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০