Publisher
২৯ মে ২০২১, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী “নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন”

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি ও তার মিত্রদের উদ্দেশ্য করে বলেছেন ‘আপনারা সবসময় সবদলকে ঐক্যবদ্ধ হবার কথা বলেন, কিন্তু নিজের দলের মধ্যেই ঐক্য নেই। বিএনপিকে অনুরোধ জানাবো সবদলের ঐক্য নয়, আগে নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন।’

শনিবার (২৯ মে) বিকেলে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা নাকি বলেছেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সবদলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক অবৈধভাবে, যেটা হাইকোর্টের রায়েও বলা হয়েছে, তারা আবার অপরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, এটি সত্যিই হাস্যকর।’

নিজ উপজেলার উদাহরণ দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের রাঙ্গুনিয়াতেও দেখুন, বিএনপি তিনভাগে বিভক্ত। কেন্দ্রীয়ভাবেও বিএনপির এক নেতা এক কথা বলে, কিছুক্ষণ পর আরেক নেতা আরেক কথা বলেন, এইভাবে তাদের নিজেদের মধ্যেও ঐক্য নাই। আবার তারা সবদলের ঐক্যের কথা বলে।’

তিনি বলেন, ‘তাদের জোটভুক্ত একটি দল আছে যার নাম তারা দিয়েছে ‘ঐক্য প্রক্রিয়া’। অর্থাৎ ঐক্য নাই বলে ঐক্য প্রক্রিয়া চালাতে চান তারা। সুতরাং বিএনপি ও তার মিত্রদের এসমস্ত বক্তব্য হাস্যকর। বিএনপিকে অনুরোধ জানাবো আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠা করুন, আমরাও চাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এবং আমাদের বস্তুনিষ্ট সমালোচনাও করুন।’

‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ে উন্নীত হয়েছে, খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্যউদ্বৃত্তের দেশ হয়েছে; একইসাথে এই করোনাকালেও দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়ে এখন আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এর জন্য বিএনপিসহ তার মিত্ররা সরকারকে ধন্যবাদ জানাতে লজ্জা লাগলেও দেশ ও দেশের জনগণকে অভিনন্দন জানাতে পারতেন, তারা সেটিও করেননি।’

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০