news desk
২৪ অক্টোবর ২০১৯, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুসরাত হত্যাকান্ডের বিচার বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত: -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আফরোজা সুলতালা : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “নুসরাত হত্যাকান্ডের বিচারের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এ হত্যাকান্ডে দ্রুততার সাথে তদন্ত ও বিচার শেষ হয়েছে। আইনী প্রক্রিয়ায় প্রত্যাশিত দন্ড আরোপ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ নির্মম হত্যাকান্ডের বিচারে আইনজীবীগণ গৌরবময় ভূমিকা পালন করেছেন। এভাবে সভ্য সমাজ বিনির্মাণে আইনজীবীরা বিশাল ভূমিকা পালন করতে পারেন”।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, “নৈতিকতা ও মূল্যবোধের চরম অবক্ষয়ের জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। এদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, নারায়ণগঞ্জের সাত খুনের বিচার, বিশ্বজিৎ হত্যার বিচার, বিডিআর হত্যাকান্ডের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এ সরকারের আমলেই প্রতিষ্ঠিত ব্যক্তিরা দুর্নীতির দায়ে দল থেকে বহিষ্কৃত হচ্ছেন, গ্রেফতার হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে কে প্রভাশালী, কে দলের লোক, কে আত্মীয় এসব বিবেচনা করছেন না। ক্ষমতাসীন দলের হলেই সবকিছুর উর্ধ্বে থাকব, এটা হতে পারে না। বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় আরো এগিয়ে যাবার কথা ছিলো। দুর্নীতি ও নৈতিকতা বিবর্জিত কর্মকান্ড আমাদেরকে পিছিয়ে রেখেছে”।

আইনজীবীদের উদ্দেশ্যে শ ম রেজাউল করিম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আইন অঙ্গণকে নৈতিকতার অবস্থানে ফিরিয়ে আনা দরকার। এ অঙ্গণে পরস্পরের মধ্যে সৌহার্দ্য, শ্রদ্ধা ও সম্প্রীতি থাকতে হবে। তা না হলে এখানে শূন্যতা সৃষ্টি হতে পারে। শূন্যতার জায়গা আমাদের ধারণ করতে হবে। আইন অঙ্গণে সকলের মধ্যে সম্পর্কের যে গৌরব, তা পুনুরুদ্ধার করা দরকার। এ জন্য মৌলিক সুকুমার বৃত্তির চর্চা দরকার, আত্মসমালোচনা আর আত্মশুদ্ধি দরকার”।

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর সভাপতি এডভোকেট সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সূচনা বক্তব্য প্রদান করেন সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট ও খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সুপ্রীম কোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এম আমিন উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০