news desk
৫ মে ২০২০, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের তুচ্ছ ঘটনায় এক নারী খুন

ফরিদপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনার জের ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদি ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুমাইয়া বেগম (২০) নামে এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার  বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ১৮ মাস আগে পাশের শ্রীনগর গ্রামের ছামাদ শেখের ছেলে আশিক শেখের সাথে তার বিয়ে হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সূর্যদিয়া গ্রামের আবু কাশেম ও ওদুদ মোল্লাদের সাথে সুমাইয়ার পিতা মুরাদ শেখের জমিজমা নিয়ে দ্বন্দ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওদুদ মোল্যার লোকজন ক্ষেত থেকে কলা গাছের চারা তুলে রাখে। এসময় মুরাদ শেখের বাড়ির লোকজন এসে সেই চারা নিয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে সুমাইয়ার পেটে কোপ মারে। গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে এশিয়ানটাইমসকে বলেন,ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং মধুখালী সার্কেলের সিনিয়র এএসপি মো. আনিসুর রহমান লালনসহ তিনি বিকেল পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করেন। গ্রামের পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। থানায় হত্যা মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০