Ritesh Beghi
২৩ জুন ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির পাহারাদার সামাদ-রিপন সাংবাদিক পরিচয়ে অপকর্মের অভিযোগ

সাংবাদিক পরিচয়ে সামাদ-রিপনের অপকর্মের প্রমাণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় টিআর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচি ও উন্নয়ন তহবিলের প্রকল্পে চলমান দুর্নীতিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কিছু কথিত সাংবাদিকের কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাংবাদিকতার ছদ্মবেশে দুর্নীতির পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন দুই ব্যক্তি—এম এ সামাদ ও নাজমুল হুদা রিপন।

জানা গেছে, জুলাই-আগস্টের কথিত “গণঅভ্যুত্থানের” পর এই দুই ব্যক্তি হঠাৎ করে সাংবাদিক পরিচয়ে সামনে আসেন। অভিযোগ রয়েছে, বিএনপির নাম ব্যবহার করে তারা হরিণাকুন্ডু প্রেসক্লাব দখল করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আঁতাত করে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছেন।

এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ঝিনাইদহ প্রেস ইউনিটি-র সভাপতি সাহিদুল এনাম পল্লব হরিণাকুন্ডুর কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এর পরদিনই একটি অপরিচিত নাম্বার থেকে তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হ‌রিনাকু‌ন্ডের প্রেসক্লা‌বের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক প‌রিচ‌লে সংবাদ সংগ্রহ কর‌তে আসা সাংবা‌দিক পল্লব‌কে হুম‌কি দি‌তে শোনা যায়।

তারা বলেন, “হরিণাকুন্ডুর সব প্রকল্প তারাই দেখভাল করেন, সাংবাদিকতা করতে হলে আমাদের অনুমতি নিতে হবে।”

সাধারণ সম্পাদক রিপন আরও দাবি করেন, তার পরিচয় জানতে হলে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তবে এই বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না, দায়ও নেবে না। সাংবাদিকদের হুমকি বা বাধা দেওয়ার অধিকার কারও নেই। নির্ভয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করুন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০