Publisher
২৬ জুলাই ২০২১, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাড় থেকে মো. খলিলুর রহমান (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৬ জুলাই সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের একটি নার্সারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কলেজছাত্র খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

এদিকে, নিহতের পরিবারের দাবি খলিলুর রহমানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘাতকরা পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যার পর তার মরদেহ নার্সারিতে ফেলে রেখে গেছে।

নিহতের চাচা সাইদুর রহমান জানান, রোববার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন খলিলুর রহমান। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালের দিকে বাংড়া গ্রামের করতোয়া নদী সংলগ্ন নার্সারির ভেতরে কাদামাটির ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ ভাতিজা খলিলুর রহমানের বলে শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০