news desk
৩ মার্চ ২০২১, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাকি চার মাসের মধ্যে ৪৪২টি প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৪৪২টি প্রকল্প সমাপ্তির অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো সমাপ্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী বরাদ্দও দেয়া হয়েছে আরএডিপিতে। এজন্য অর্থবছরের বাকি চার মাসের মধ্যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অর্থবছরের আরএডিপির চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। আরএডিপি অনুমোদনের সময় ৪৪২টি প্রকল্প বাকি চার মাসে শেষ করার নির্দেশনা দেন বলে সভা শেষ জানান পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

সূত্র জানায়, বর্তমান অর্থবছরের মূল এডিপিতে ৩৮১টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে বিনিয়োগ প্রকল্প ছিল ৩৭৯টি এবং কারিগরি সহায়তা প্রকল্পটি ছিল দু’টি। আজ অনুমোদিত আরএডিপিতে এই অর্থবছরে ৪৪২টি প্রকল্পটি সমাপ্তির জন্য চূড়ান্ত করা হলো।

এ বিষয়ে এনইসি সভা শেষে সচিব জয়নুল বারী বলেন, ‘৪৪২টি প্রকল্প এই অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত আছে। এই প্রকল্পগুলোর জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর যে অর্থ চাহিদা ছিল, সেই অনুযায়ী আমরা তাদেরকে বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সময় বর্ধন করা যাবে না।’

কোনো কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এ অর্থবছরে নির্ধারিত প্রকল্পগুলো শেষ করতে না পারলে সেগুলোর ক্ষেত্রে কী হবে জানতে চাইলে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘৪৪২টি প্রকল্প এ অর্থবছরে শেষ করার জন্য আছে। মন্ত্রণালয়/বিভাগগুলো বলেছে, তারা এর মধ্যে শেষ করতে পারবে। সেজন্য তারা অর্থ চেয়েছে। আমরা দিয়েছি। কমিটমেন্ট তারা করেছে। অনুশাসন দেয়া হয়েছে করতেই হবে। কোনো কারণে যদি বাস্তবায়ন না হয়, তাদের চাওয়াটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে তো এটা পরবর্তী এডিপিতে আসার সম্ভাবনাই থাকে। কিন্তু আমরা এটাই বলব যে, আগামী ৪ মাসের মধ্যে তারা এগুলো বাস্তবায়ন করতে পারবেন।’

সচিব বলেন, ‘আমরা প্রস্তাব করেছি যে, ভবিষ্যতে এনইসি যে প্রকল্পগুলো সমাপ্তির জন্য নির্ধারণ করা হবে, তা ওই বছরই শেষ করতে হবে। কারণ কোনো প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হলে ছয়মাস আগে থেকে প্রস্তাব শুরু করতে হয়। বর্তমান অর্থবছরের মাত্র চারমাস (অন্যান্য বছরও আরএডিপির সাধারণ তিন বা চারমাস সময় থাকে) সময় আছে। সুতরাং সমাপ্তির জন্য থাকা প্রকল্পগুলোর মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। সেটি আমরা প্রস্তাব করেছিলাম যে, আর্থিক শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে আরএডিপি সংশোধনের পর সমাপ্তযোগ্য প্রকল্প অবশ্যই সমাপ্ত করতে হবে। মেয়াদ বৃদ্ধি করা যাবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৩

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৪

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৫

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৬

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৭

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৮

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৯

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

২০